ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এসময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার (০১ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আর ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে।
এসময়ে নতুন করে ৪৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ৯ হাজার ৯৪ জনে পৌঁছেছে।
একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ হাজার ৭২২ জন।
আরও পড়ুন <<>> ডেঙ্গু ঠেকাতে প্রতি উপজেলায় ডাক্তার পাঠাচ্ছে সরকার
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৮ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে।
আপন দেশ/এসএস




































