Apan Desh | আপন দেশ

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনা তদন্তে যা উঠে এল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৪, ২৯ মে ২০২৬

আপডেট: ১৭:৪৪, ২৯ মে ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনা তদন্তে যা উঠে এল

ফাইল ছবি।

আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একই ওয়ার্ডে (পোস্ট-অপারেটিভ ওয়ার্ড) ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি,  ভেন্টিলেশন সমস্যা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান।

শুক্রবার (২৯ মে) সকালে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

ডা. জাহিদ রায়হান বলেছেন, তদন্তে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা অনিয়ম ধরা পড়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল শনিবার জমা দেয়া হবে।

এর আগে, এ ঘটনায় ঢাকার রমনা থানায় মামলা হয়। মামলায় অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়। নিহত এক নবজাতকের স্বজন বুধবার রাতে বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন।

আপন দেশ/এবি

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়