Apan Desh | আপন দেশ

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৪, ৯ জুন ২০২৬

আপডেট: ১৫:৫৫, ৯ জুন ২০২৬

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ছবি: আপন দেশ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪ জন শিশু।

মঙ্গলবার (০৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৩৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯২ শিশু। সব মিলিয়ে হাম এবং হামের উপসর্গজনিত কারণে এসময়ে মোট ৬৩১ শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ছিল ৯৮০ জন।

আরও পড়ুন <<>> হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

এ সময়ে নতুন করে ৯৩৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৪ জন শিশু।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে। এদের মধ্যে ৯ হাজার ৮৩৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

এসময়ের মধ্যে মোট ৬৬ হাজার ১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬২ হাজার ২৯২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়