Apan Desh | আপন দেশ

৫০০ বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৫, ১০ জুন ২০২৬

৫০০ বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি

ছবি: আপন দেশ

প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার।

বুধবার (১০ জুন) প্রকাশিত বিবিএসের তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, এক বছর আগে দেশের অর্থনীতির আকার ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। ফলে মাত্র এক বছরের ব্যবধানে অর্থনীতির আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। আগের অর্থবছরে এ হার ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।

আরও পড়ুন <<>> ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। তবে প্রাথমিক হিসাব অনুযায়ী সে আশঙ্কা ছাড়িয়ে গেছে দেশের অর্থনীতি।

খাতভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ। সেবা খাতে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৫৯ শতাংশ।

অন্যদিকে শিল্প খাতে প্রবৃদ্ধি কমে ২ দশমিক ৮৬ শতাংশে নেমে এসেছে। আগের অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৭১ শতাংশ।

বিশ্লেষকদের মতে, রফতানি প্রবৃদ্ধির গতি কমে যাওয়া এবং অভ্যন্তরীণ চাহিদা হ্রাস পাওয়ার কারণে শিল্প খাতে প্রবৃদ্ধি কিছুটা কমেছে।

তবে অর্থনীতিবিদদের মূল্যায়নে, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতির কাতারে প্রবেশ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়