ছবি: আপন দেশ
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন <<>> রাজধানীতে ২ বাসের সংঘর্ষ, নিহত ১
প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরে সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এর পর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার অবনতি হয়। একপর্যায়ে ছয় শিশুর মৃত্যু হয়।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে এবং কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































