Apan Desh | আপন দেশ

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৭, ১৩ জুন ২০২৬

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

ছবি: আপন দেশ

সারাদেশে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৬ জনে।

শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১১ জুন) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। তবে সন্দেহজনক হামে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। এসময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৬৩ জন।

আরও পড়ুন<<>> প্রতিষ্ঠান গড়া খুব কঠিন, বন্ধ করা সহজ: আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে ডা. সায়ন্থ

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ জন। আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৪৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়