Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৪, ১৯ মে ২০২৬

হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ফাইল ছবি, আপন দেশ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৬৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৬ হাজার ৫৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৩ জন, গত ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ৯২৯ জন। 

আরও পড়ুন<<>>হাম উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু

 ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৯৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০ হাজার ৯০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও নয়জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত নিশ্চিত হামে ৭৭ জনের মৃত্যু হয়েছে।

আপন দেশ/এসআর

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch