Apan Desh | আপন দেশ

গুলিবিদ্ধ শিশু রেশমি মারা গেছে

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:১৪, ১৪ মে ২০২৬

গুলিবিদ্ধ শিশু রেশমি মারা গেছে

ছবি: আপন দেশ

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার রৌফাবাদ বিহারী কলোনিতে দুর্বৃত্তদের গোলাগুলির ঘটনায় চোখে গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তার মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (১২ মে) চমেক চিকিৎসকরা জানান, ১১ বছর বয়সী শিশু রেশমি আকতারের অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। তার মস্তিষ্ক প্রায় অকার্যকর হয়ে পড়েছে। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, গত ০৭ মে রাতে যুবক হাসান রাজুকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় গুলির শিকার হয় রেশমি। গুলিটি তার বাম চোখ দিয়ে মাথার ভেতরে প্রবেশ করে।

আরও পড়ুন<<>>বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আহত অবস্থায় প্রথমে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে আইসিইউ শয্যা না পাওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে অবস্থার অবনতি হওয়ায় পরদিন আবার তাকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

পরিবারের সদস্যরা জানান, পাঁচ ভাই-বোনের মধ্যে রেশমি সবচেয়ে ছোট। স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করত সে। ঘটনার রাতে মায়ের জন্য পান কিনতে দোকানে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হয় শিশুটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়