Apan Desh | আপন দেশ

রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন 

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৬, ২৪ মে ২০২৬

আপডেট: ১৬:৪৭, ২৪ মে ২০২৬

রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন 

ফাইল ছবি, আপন দেশ

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (২৪ মে) সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে রাজবাড়ী শিশু কিশোর অধিকার পরিষদ।

সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসুচীতে মো. লিটন মাহমুদ, মো. জিহাদুর রহমান, শাহিনুর বেগম পপি, সঞ্জয় কুমার ভৌমিক, সুমন আহম্মেদ, মামুন খান, আওয়াল বাউল প্রমুখ বক্তৃতা করেন। 

আরও পড়ুন<<>>ধর্ষণের পর আসমাকে হত্যা, পেছাল মামলার রায়

বক্তারা এ সময় বলেন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণে এ ধরনের অপরাধ বন্ধ হচ্ছে না। শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি হতে হবে। অবিলম্বে ফাঁসি না হলে আরও কঠোর আন্দোলনের কথা বলেন বক্তারা।

পরে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের