ফাইল ছবি
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশুসহ হামের উপসর্গে মারা গেছে চার শিশু।
বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫৯ হাজার ২৭৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এদিকে একই সময়ে নতুন করে ২০৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫ জনের হাম শনাক্ত হয়েছে।
আরও পড়ুন <<>> হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ জন।
এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।
আপন দেশ/এসএস




































