Apan Desh | আপন দেশ

দুইবার পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের সঙ্গে ড্র ইরানের

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৯, ১৬ জুন ২০২৬

দুইবার পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের সঙ্গে ড্র ইরানের

ছবি সংগৃহীত

১৯৭৮ সালে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করে ইরান। এরপর থেকে তারা এশিয়ার অন্যতম নিয়মিত দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলে আসছে। তবে এবারের বিশ্বকাপটা তাদের জন্য অন্যরকম। কারণ, আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, ভিসা বিতর্ক—বিশ্বকাপে মাঠে নামার আগে ইরান ফুটবল দলকে খেলার বাইরের ইস্যুই সামাল দিতে হলো বেশি। 

শেষ পর্যন্ত সব সরিয়ে খেলতে এসে লস অ্যাঞ্জেলেসের মাঠে জাতীয় সংগীতের সময় আবেগাক্রান্ত হলেন তারা। স্টেডিয়ামের বাইরে আবার ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদও চলছিল। এসবের ভিড়ে মঙ্গলবার (১৫ জুন) লস অ্যাঞ্জেলেসে রোমাঞ্চকর এক লড়াইয়ে দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে এসেছে ইরান। 

তবে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পাওয়ার স্বপ্ন পূরণ হয়নি নিউজিল্যান্ডের। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। অভিজ্ঞ ফরোয়ার্ড ক্রিস উড বল ধরে রেখে তা এগিয়ে দেন এলাইজা জাস্টের পথে। সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত এক হাফ-ভলিতে বল জালে জড়ান মাদারওয়েলের এই ফরোয়ার্ড।

২০২৬ ফিফা বিশ্বকাপে উত্তেজনাপূর্ণ ম্যাচ ইরান-নিউজিল্যান্ড। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ করে দুই দল। দ্বিতীয়ার্ধ শুরুর ৬৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে রামিন রেজাইয়ানের বাড়ানো বলে মোহাম্মদ মোহেবি জোরালো হেডে বলটি নিউজিল্যান্ডের জালে জড়ান। ফলে ২-২ গোলে সমতায় ফিরে দুই দল। ম্যাচের নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়েও গোলের দেখা না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে ইরান-নিউজিল্যান্ড।

আরও পড়ুন<<>>উরুগুয়ের বিপক্ষে চমক দেখিয়ে বিশ্বকাপ শুরু সৌদির 

ম্যাচের ৩২ মিনিটের মাথায় রেজাইয়ানের গোলে সমতায় ফিরেছে তারা। এরপর বেজে উঠে বিরতির বাঁশি। প্রথমার্ধে সমতার পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের মাথায় গোল হজম করে ইরান। ম্যাচের সমতা ভেঙ্গে ২-১ গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড।

ম্যাচের বাঁশি বাজার পর গুছিয়ে ওঠার আগেই ধাক্কা খায় ইরান। ম্যাচের মাত্র ৭ মিনিটে চমৎকার দলীয় বোঝাপড়া ও সমন্বিত আক্রমণ থেকে ওশেনিয়ার প্রতিনিধি নিউজিল্যান্ডকে লিড এনে দেন তারকা ফরোয়ার্ড এলিজা জাস্ট। তার নেয়া দুর্দান্ত শটটি ইরানের জাল কাঁপালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড। এরপর রেজাইয়ানের গোলে ১-১ সমতায় ফিরে দুই দল।

ইরান ফুটবল দলের জন্য এ ম্যাচটি কেবল ফুটবলীয় লড়াইয়ের চেয়েও অনেক বেশি কিছু। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক যুদ্ধ, ভিসা প্রাপ্তি নিয়ে তীব্র জটিলতা এবং শেষ মুহূর্তে বেস ক্যাম্প সরিয়ে নেয়াসহ নানা নাটকীয়তার কারণে এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত দল ইরান।

নিউজিল্যান্ডের বিপক্ষে এ ম্যাচটিকে সামনে রেখে মাত্র একদিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পা রাখে ইরানি দল। ইরান যখন বিশ্বমঞ্চের এ ম্যাচে মাঠে নামে, তখনও গ্যালারি ও স্টেডিয়ামের বাইরে রাজনৈতিক স্লোগানে মুখরিত ছিল চারপাশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়