ছবি: আপন দেশ
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১২৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, রোববার (২৪ মে) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নিশ্চিতভাবে ৯৭ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৬১৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এসময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৮৫ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭ হাজার ৬১৯ শিশু।
আরও পড়ুন <<>> বিশ্ব থাইরয়েড দিবস আজ
এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪৫৮ জন। আর নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ৮৭ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুকে আলাদা রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শও দিয়েছেন তারা।
আপন দেশ/এসএস




































