ফাইল ছবি, আপন দেশ
ছয় শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।
রোববার (০৭ জুন) তথ্যটি জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। প্রতিষ্ঠানের সঙ্গে মারা যাওয়া শিশুদের পরিবারের আলোচনায় যৌথভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি।
শিশির মনির জানান, আগের ঘোষিত সুযোগ-সুবিধাগুলি বহাল থাকবে। এর সঙ্গে প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেয়ার যৌথ সিদ্ধান্ত হয়েছে।
কোরবানির ঈদের আগের দিন (২৭ মে) ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর খবর বের হয়। আদ-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিনও হাসপাতালের পক্ষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন<<>>এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
তিনি বলেন, হঠাৎ করে আমরা খবর পেয়েছি, যে তাদের (পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় শিশুর) শ্বাসকষ্ট হয়েছে এবং (ভোর) ৬টার সময় তাদের এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। এনআইসিইউতে নেয়ার পর দুই বাচ্চাকে মৃত পাওয়া গেছে আর বাকি চারটা বাচ্চা ভেরি ক্রিটিক্যাল অবস্থায় ছিল।
তাদের ভেন্টিলেটরে দেয়া হয়েছে। আমাদের ডাক্তাররা অনেক চেষ্টা করেছে, রক্ষা করতে কিন্তু মোট বাচ্চা ছয়টা মারা গেছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































