ছবি: আপন দেশ
রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা। যার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গ করলে অটো মামলা হয়। তবে একটি চক্র এআই ভিত্তিক ট্রাফিক আইন ভঙ্গের ভুয়া এসএমএস পাঠাচ্ছে। যার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
জসীম উদ্দিন খান জানান, গ্রেফতারকৃতরা ভুয়া বিআরটিএ ওয়েবসাইট খুলে গাড়ির মালিকদের মেসেজ দিয়ে জরিমানা আদায় করতেন। অনেক সময় জরিমানা ছাড় দেয়ার কথা বলেও অর্থ হাতিয়ে নিতেন।
এ পর্যন্ত তারা ৭ লাখ ২৫ হাজার ৬০০ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে বলে জানায় সিআইডি।
আরও পড়ুন <<>> বাংলাদেশের বিমান খাতে কাজ করবে সুইজারল্যান্ড
সিআইডি জানায়, ডিএমপি ট্রাফিকের এআই ভিত্তিক মামলার কোনো তথ্য মেসেজে যাবে না। সরাসরি বাড়িতে নোটিশ যাবে। এর বাইরে সকল নোটিশ প্রতারণার জন্য করা হয়।
শুধু এআই ট্রাফিক ভিত্তিক প্রতারণা নয়, অনলাইন জুয়ার বিরুদ্ধেও অভিযান চলছে। গত চার দিনে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































