ফাইল ছবি, আপন দেশ
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ১ হাজার ২০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (০৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬০৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন<<>>হেপাটাইটিস এ’ ভাইরাসের কারণ, লক্ষণ-প্রতিরোধ
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬১ হাজার ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৭ হাজার ৪৩ জন ছাড়পত্র পেয়েছেন।
আপন দেশ/এসআর




































