Apan Desh | আপন দেশ

হাম উপর্সগ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:২৯, ২৯ মে ২০২৬

আপডেট: ১৭:৫০, ২৯ মে ২০২৬

হাম উপর্সগ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

ছবি: আপন দেশ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও সন্দেহজনক হামে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল ৬৭৪ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে।

একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৫৮ জন। ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮ হাজার ৯৪৩ জন।

আরও পড়ুন <<>> ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫১ হাজার ৫১১ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা গেছেন ৮ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৪৮৫ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা গেছেন ২ জন। ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়