ছবি: আপন দেশ
দেশে দিন দিন বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে দুই হাজারের বেশি শিশু।
শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের জরুরি স্বাস্থ্য কার্যক্রম কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন <<<>> হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুর মৃত্যু হয়। একই সময়ে সারা দেশে আরও ২ হাজার ১৩২ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে।
আপন দেশ/এসএস




































