Apan Desh | আপন দেশ

বিমান

মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল

মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের টাডা-উ আন্তর্জাতিক বিমানবন্দর। এ বন্দরে বিদ্রোহী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) ড্রোন হামলা হয়েছে। এরপর থেকে বিমানবন্দরটির সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল তাদের ফেসবুক পেজে জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হামলার ঘটনার পর মান্দালয় বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো সাময়িকভাবে নিকটবর্তী অন্য একটি বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে। এর

০৩:৪৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

এয়ারএশিয়ার প্রযুক্তি নিতে চায় বাংলাদেশ

এয়ারএশিয়ার প্রযুক্তি নিতে চায় বাংলাদেশ

প্রযুক্তি হস্তান্তর, কম খরচে এয়ারলাইন পরিচালনা, বিমানবন্দরের কার্যকারিতা বাড়ানো, ডিজিটালাইজেশন ও উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়নে এয়ারএশিয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এয়ারএশিয়া গ্রুপের সদর দফতর রেডকিউতে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়েছে। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে এ বৈঠক হয়। বাংলাদেশের প্রতিনিধিদলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী ছিলেন।

০৫:০৫ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

বিমানবন্দরে বাড়ছে নিরাপত্তা, বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

বিমানবন্দরে বাড়ছে নিরাপত্তা, বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে ভিআইপি, সিআইপিসহ সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এছাড়াও বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোনের উড্ডয়ন ঠেকাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করা হচ্ছে বলেও জানানো হয়। বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় এ তথ্য জানানো হয়। সভায় কমিটির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং সহসভাপতি প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

০৬:১৯ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement