ফাইল ছবি
শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও মো. সাফিকুর রহমানকে। এ অভিযোগে দায়িত্বরত পদ থেকেও তাকে সরানো হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে অফিস আদেশ জারি করে এ সিদ্ধান্তের তথ্য জানিয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, ফৌজদারি অভিযোগে কারাবন্দি হওয়ায় মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যকর ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে তার স্থলাভিষিক্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে নতুন পদে কাজ করবেন।
আরও পড়ুন <<>> জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে ৩০ দেশের রাষ্ট্রদূত
জানা গেছে, রোববার (০১ ফেব্রুয়ারি) রাত ৩টায় উত্তরার একটি বাসায় শিশু গৃহকর্মীকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। এর অভিযোগে সাফিকুর রহমান, তার স্ত্রী ও দুই কাজের মেয়েকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































