Apan Desh | আপন দেশ

পাকিস্তানের সামরিক স্থাপনায় পাল্টা বিমান হামলা আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানের সামরিক স্থাপনায় পাল্টা বিমান হামলা আফগানিস্তানের

ছবি: সংগৃহীত

পাকিস্তানের হামলার পাল্টা জবাব হিসেবে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে আফগান বিমানবাহিনী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় এ বিমান হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে আফগান বিমানবাহিনী একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালায়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ফাইজাবাদ শহরের কাছের একটি সামরিক শিবির, নওশেরা সেনা ক্যান্টনমেন্ট, জামরুদ সামরিক কলোনি এবং অ্যাবোটাবাদ এলাকার বিভিন্ন স্থাপনা।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের আগের রাতের অভিযানে কাবুল, কান্দাহার ও পাকতিয়া অঞ্চলের আকাশসীমা লঙ্ঘনের জবাব হিসেবেই এ বিমান হামলা পরিচালনা করা হয়।

এদিকে আফগানিস্তানে পাকিস্তানের পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’-এ এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০০ জনের বেশি।

আরও পড়ুন <<>> ২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে তালেবানের ৭৩টি সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ১৮টি পোস্ট দখলে নিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। প্রাথমিক হিসাব অনুযায়ী, আফগান তালেবানের ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও আর্টিলারি অস্ত্রও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement