Apan Desh | আপন দেশ

২০০ যুদ্ধবিমান ইরানের ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে : ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০১:২৯, ১ মার্চ ২০২৬

২০০ যুদ্ধবিমান ইরানের ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে : ইসরায়েল

ছবি : সংগৃহীত

ইসরায়েলের ২০০ যুদ্ধবিমান ইরানের ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ২০০টি যুদ্ধবিমান ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে অবস্থিত ইরানি ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে।

তারা এই অভিযানকে ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসের বৃহত্তম সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছে। 

আরও পড়ুন : হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, যুদ্ধবিমানগুলো ইরানের বেশ কয়েকটি স্থানে প্রায় ৫০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়