Apan Desh | আপন দেশ

বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫১, ২ ফেব্রুয়ারি ২০২৬

বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার

ছবি: সংগৃহীত

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার (০২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. শাহরিয়ার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ জানান, ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতন করার ঘটনায় একটি মামলা হয়েছে। সে মামলায় গত রাত সাড়ে ৩টার দিকে ড. সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি ও বাসার অন্য দুই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন <<>> আ.লীগের বাহাউদ্দিন পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার শীর্ষ কর্মকর্তার হঠাৎ গ্রেফতারের ঘটনায় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি।

ড. সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩