Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৪, ৯ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচলেও। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় একাধিক রুটে ফ্লাইট স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সোমবার (০৯ মার্চ) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চারটি রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আরও দুটি রুটে ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট ১০ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন <<>> বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে ডিএসসিসির কঠোর নির্দেশনা

এদিকে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহারে সতর্কতা জারি রয়েছে। এর মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। এসব পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন ফ্লাইট একের পর এক বাতিল করতে শুরু করে বিভিন্ন এয়ারলাইনস।

সবশেষ রোববার (০৮ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু