Apan Desh | আপন দেশ

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ৮ ফেব্রুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে নেই

ছবি : সংগৃহীত

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানে থাকা পাইলটসহ তিনজনের সবাই নিহত হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে বিমানটি সমুদ্রে আছড়ে পড়ে।

পুলিশের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের তথ্যমতে, বিমানটি দক্ষিণ অস্ট্রেলিয়ার বন্দর শহর গুলওয়া সাউথের কাছে লংবে এলাকায় বিধ্বস্ত হয়। স্থানটি রাজ্যের রাজধানী অ্যাডিলেড থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ মোট তিনজন ছিলেন।

এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, বিমানে থাকা সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ফিরিয়ে আনা হয়েছে উপকূলে। শনিবার অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন : থাইল্যান্ডে সংসদ নির্বাচন-গণভোট শুরু

এদিকে, স্থানীয় গণমাধ্যম সেভেন নিউজ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ফুটেজে বিমানটির নাকের দিক নিচের দিকে হয়ে সমুদ্রে দ্রুতগতিতে আছড়ে পড়তে দেখা যায়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়