ছবি: সংগৃহীত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মনিটরিংয়ের জন্য এবার ব্যবহৃত হবে বিমানবাহিনীর মানুষবিহীন আকাশযান (ইউএভি)। দেশের আকাশ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখবে এসব আকাশযান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য জানান।
কর্মকর্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফল করতে বাংলাদেশ বিমানবাহিনী বদ্ধপরিকর। সারাদেশে মোট তিন হাজার ৭৩০ জন বিমানবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।
বিমানবাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে সারা বাংলাদেশে হেলিকপ্টার, পরিবহন বিমান এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য আইএসআর (ইন্টেলিজেন্স, সার্ভেইল্যান্স অ্যান্ড রিকনেসান্স) ভূমিকায় একাধিক ইউএভি (মানববিহীন আকাশযান) মোতায়েন করা হয়েছে। এসব ইউএভি আকাশ থেকে ভূমির পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সে অনুযায়ী মাঠে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ে পরিস্থিতি মোকাবিলায় দিকনির্দেশনা দিতে সক্ষম।
আরও পড়ুন<<>>জাল ভোট দিলে যেসব শাস্তি হবে
মোতায়েনকৃত ইউএভিগুলো বাংলাদেশের আকাশসীমা রক্ষায় একটি কৌশলগত সম্পদ (স্ট্র্যাটেজিক অ্যাসেট), যা বর্তমানে সক্রিয় রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে নির্বাচন কমিশনের এক নির্দেশনায় বিমানবাহিনীকে আকাশ থেকে ভোটের মাঠের লাইভ ফিড কেন্দ্রীয় মনিটরিং সেল ও প্রধান উপদেষ্টার দফতরে প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































