Apan Desh | আপন দেশ

বিমানবন্দরে এয়ার রাইফেলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:২১, ২১ ফেব্রুয়ারি ২০২৬

বিমানবন্দরে এয়ার রাইফেলসহ আটক ১

ছবি: আপন দেশ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক স্বয়ংক্রিয় এয়ার রাইফেলসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তির নাম নূর হোসেন। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে একটি অত্যাধুনিক অস্ত্র আনা হচ্ছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়। ফিটস এয়ারের একটি ফ্লাইট রাত ৮টার দিকে অবতরণ করলে সংশ্লিষ্ট যাত্রীদের তল্লাশি শুরু হয়।

এসময় ওই ফ্লাইটের যাত্রী নূর হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সাইকেলের যন্ত্রাংশের ভেতরে অংশ ভাগ করে এয়ার রাইফেলটি বহন করা হচ্ছিল। পরে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার ও জব্দ করেন।

আরও পড়ুন <<>> ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দিচ্ছে সরকার

বিমানবন্দর কর্মকর্তারা জানান, উদ্ধার করা অস্ত্রটি অত্যাধুনিক এবং গ্যাসচালিত এয়ার রাইফেল। এ ছাড়া নূর হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি খাদ্যপণ্য, দুই লিটার পারফিউম এবং একটি বাইসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়