Apan Desh | আপন দেশ

বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৩, ১ মার্চ ২০২৬

বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট নিহত

ছবি: সংগৃহীত

ইসরায়েল-মার্কিন যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে দবি করে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম। তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (০১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলা তেহরান উত্তর-পূর্বাঞ্চলের নার্না এলাকায় থাকা বাসভবনে আঘাত হানে। যেখানে অবস্থান করছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট। হামলায় তিনিসহ তার কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন।

আরও পড়ুন <<>> ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে লন্ডভন্ড ইসরায়েল

যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইরান কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট হওয়ার আগে আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়