Apan Desh | আপন দেশ

ভোলা জেলা

ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক থাকা প্রয়োজন: স্পিকার

ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক থাকা প্রয়োজন: স্পিকার

মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্পিকার এসব কথা বলেন। স্পিকার বলেন, ভারত পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখা দরকার, কিন্তু তাদের আচরণে আন্তরিকতা প্রকাশ পাচ্ছে না। কেবল কূটনৈতিক কথাবার্তাই চলছে। আমরা আশা করব, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দুই দেশের মধ্যে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় থাকবে।

০৯:৩১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্পিকার

এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্পিকার

আগামী ৭ জুন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। এ বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতির হালহকিকত ও দিকনির্দেশনা এ বাজেট অধিবেশনের মাধ্যমে জনগণ পাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলে জাতিকে একটি যুগোপযোগী বাজেট উপহার দেবে, যাতে করে জনজীবনে আরও স্বাচ্ছন্দ্য নেমে আসবে।  মঙ্গলবার (২৬ মে) বিকেলে ৫ দিনের সফরে ভোলায় এসে সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন। স্পিকার আমরা আশা করে বলেন, সরকারি দল যে বাজেট প্রস্তাব করতে যাচ্ছে, তাতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। বাজেটে উন্নয়নকাজ আরও ত্বরান্বিত করা হবে। বাজেট অধিবেশনের পর অর্থনীতির মূল চিত্র জনগণের সামনে আসবে। বাইরের বিনিয়োগকারীরাও বাংলাদেশ বিনিয়োগ করতে আসবেন। 

০৮:৩৯ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

ভোলায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় গণজোয়ার

ভোলায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় গণজোয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল ভোলা। প্রচারণার শেষ দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিশাল গণসংযোগ মিছিল করে।  সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভোলা-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের পক্ষে এ মিছিল বের হয়। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিকেল ৪টা ৩০ মিনিটে শহরের হাটখোলা মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এরপর এটি ভোলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বাংলা স্কুল মোড়, থানা চত্বর ও সরকারি স্কুলের সামনে দিয়ে যায়। পরে পুনরায় হাটখোলা মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

০৮:৪৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

ভোলায় জমি দখল নিয়ে নারীকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ভোলায় জমি দখল নিয়ে নারীকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে এক নারী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারমুখী আচরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর চন্দ্র প্রসাদ এলাকার বাসিন্দা মোসা. শারমীন আক্তার (৫৩) তার ভাই মো. গোলাম মোস্তফা মন্টু তালুকদারের কাছ থেকে জমিটি ক্রয় করেন। অভিযোগ অনুযায়ী, ক্রয়ের পর দীর্ঘ সময়—প্রায় ১০ বছর—জমিটি বুঝিয়ে না দিয়ে মন্টু তালুকদার নিজেই ভোগদখলে রাখেন। পরবর্তীতে স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হলে শারমীন আক্তার দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছেন।

০৮:০৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement