Apan Desh | আপন দেশ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলা

আদালতে বিএনপি নেতাদের হাজিরায় জনতার ঢল

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ২১ ডিসেম্বর ২০২৫

আদালতে বিএনপি নেতাদের হাজিরায় জনতার ঢল

ভেলুমিয়া ইউনিয়নের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জামায়াত ইসলাম। 
এ মামলায় রোববার (২০ ডিসেম্বর) ভোলা জেলা আদালতে হাজিরা দিতে হয় বিএনপি নেতাদের।

মামলায় হাজিরা দিতে ভোলা সদর থানায় আসেন বিএনপির আহবায়ক আসিফ আলতাফ ও সদর থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন ভ্রাতা।

এ সময় বিএনপির শীর্ষ নেতাদের একনজর দেখতে এবং তাদের প্রতি সংহতি জানাতে জেলা আদালত চত্বরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আদালত প্রাঙ্গণে নামে জনতার ঢল। 

আরও পড়ুন<<>>ভোলায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

হাজিরা শেষে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, একটি তুচ্ছ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক রূপ দিয়ে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে উল্লেখ করেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ মামলা মোকাবিলা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি নেতারা।

মামলা বিষয়ে ভোলা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ র‍্যালির ওপর হামলা চালানো হয়। এ সময় আমাদের নেতা-কর্মীদের ওপর আক্রমণের পাশাপাশি জামায়াতের দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি আদালতের মাধ্যমে অবহিত করা হয়েছে।

অন্যদিকে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, আদালতের মাধ্যমেই এ ধরনের রাজনৈতিক মামলার সুষ্ঠু নিষ্পত্তি সম্ভব। তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনি প্রক্রিয়ার প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ