ছবি: আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। এর আগে ২০০৮ সালে একই আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে জানা গেছে, গরুরগাড়ি প্রতীকে পার্থ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান পেয়েছেন ১৫ হাজার ৯১ ভোট।
আরও পড়ুন <<>> পটুয়াখালী-৩ আসনে বেসরকারিভাবে জয় ভিপি নুরের
প্রচার-প্রচারণার শুরু থেকেই ভোলা-১ আসনের নির্বাচন নিয়ে ছিল ব্যাপক আগ্রহ ও উত্তেজনা। দীর্ঘদিন পর এ আসনে ভালো ফলের প্রত্যাশা করেছিল জামায়াতে ইসলামী। ভোটের মাঠে উত্তাপ ছড়ালেও শেষ পর্যন্ত জয় অধরা থেকেই যায় তাদের।
সহকারী রিটার্নিং অফিসারের দফতর ঘোষিত তথ্য অনুযায়ী বেসরকারিভাবে এ ফলাফল নিশ্চিত হওয়া গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































