Apan Desh | আপন দেশ

ভোলায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় গণজোয়ার

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় গণজোয়ার

ছবি: আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল ভোলা। প্রচারণার শেষ দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিশাল গণসংযোগ মিছিল করে। 

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ভোলা-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের পক্ষে এ মিছিল বের হয়। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিকেল ৪টা ৩০ মিনিটে শহরের হাটখোলা মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এরপর এটি ভোলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বাংলা স্কুল মোড়, থানা চত্বর ও সরকারি স্কুলের সামনে দিয়ে যায়। পরে পুনরায় হাটখোলা মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খল সারিবদ্ধ হয়ে পথ চলেন। এ সময় তারা নির্বাচনমুখী বিভিন্ন স্লোগান দেন। নেতাকর্মীরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে সৎ ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহবান জানান। তারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ গড়ার প্রতিশ্রুতি দেন।

প্রচারণার শেষ মুহূর্তের এ মিছিলকে কেন্দ্র করে পুরো শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে মিছিলকে স্বাগত জানান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়