Apan Desh | আপন দেশ

গ্রেফতার

পুলিশ কুপানো মিরাজ গ্রেফতার

পুলিশ কুপানো মিরাজ গ্রেফতার

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মিরাজ ওরফে স্পিকার মিরাজকে (৩৯) গ্রেফতার করা হয়েছে। এসময় তার সহযোগী ইব্রাহীম গাজীকেও (৪২) গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান ও সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মিরাজ খুলনা সদর থানার হাজী মহসিন রোড এলাকার ফারুক মিয়ার ছেলে। ইব্রাহীম গাজী একই থানার সরকারপাড়া টুটপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।

০৭:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

বরিশালে বিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

বরিশালে বিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

বরিশাল মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর চারটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দুই কেজি গাঁজাসহ বিভিন্ন অভিযোগে মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, কমিশনারের নির্দেশনায় গত ১৩ অক্টোবরের আগের ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিএমপির চারটি থানা ও ডিবির একাধিক দল অংশ নেয়।

০৫:৩৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

ঈশ্বরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ গ্রেফতার

ঈশ্বরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মো. আসাদুজ্জামান আসাদ (৪৮) নামের এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সোহাগী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান আসাদ উপজেলার ২ নম্বর সোহাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা যুবলীগের সাবেক সদস্য। এ ছাড়া তিনি ময়মনসিংহ চেয়ারম্যান ফেডারেশনের সাবেক শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।

০৫:১৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

ভগ্নিপতিকে হত্যার ঘটনায় শ্যালক গ্রেফতার

ভগ্নিপতিকে হত্যার ঘটনায় শ্যালক গ্রেফতার

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। হত্যা মামলার প্রধান আসামি মো. আকাশ উদ্দিনকে (২২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এসআরবি-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকার উত্তরা পূর্ব থানার আজমপুর কাঁচাবাজার এলাকার একটি সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-১১, সিপিসি-৩ নোয়াখালী ও এসআরবি-১০, সিপিএসসি লালবাগের যৌথ দল এ অভিযান চালায়।

০৬:৪৬ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

চাঁদপুরে মাদকসহ ২০ জন গ্রেফতার

চাঁদপুরে মাদকসহ ২০ জন গ্রেফতার

চাঁদপর জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়ছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপরে এসব তথ্য নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর। পুলিশ জানায়, শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বিভিন্ন মাদকদ্রব্য সেবনের অপরাধে আটজনকে গ্রেফতার করে। এ ছাড়া ১১ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়।

০৫:৪৭ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার

স্কুলছাত্রী তাজমিনের হত্যাকারী সুমন গ্রেফতার

স্কুলছাত্রী তাজমিনের হত্যাকারী সুমন গ্রেফতার

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৫) ধর্ষণের পর হত্যার ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ। হত্যার দায় স্বীকার করে  আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সুমন। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়া সুমন। সেখানে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় সে।

১০:০৯ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার

নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রি, ৪ পুলিশ গ্রেফতার

নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রি, ৪ পুলিশ গ্রেফতার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগ। বুধবার (০৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ছাড়াও মোবাইল সিমের অবস্থান, কল ডিটেইল রেকর্ড, এসএমএস ও পাসপোর্টসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিছুদিন আগে ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।

০৮:৫৫ পিএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার

হত্যাসহ ১১ মামলার আসামিকে মাদকসহ গ্রেফতার

হত্যাসহ ১১ মামলার আসামিকে মাদকসহ গ্রেফতার

নোয়াখালীর সদর উপজেলায় দুই হত্যা মামলাসহ ১১টি মামলার এক আসামিকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার মো. নুরুল ইসলাম মিয়া ওরফে মিয়া (৫৪) ডাকাত দলের সদস্য। তিনি উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকার মৃত এলাহি বক্সের ছেলে। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর এএসপি (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে, রোববার (০৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

০৬:১৬ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭০

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭০

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ১৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। তাদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। বাকি ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোয়াখালীর এএসপি (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (০৩ অক্টোবর) জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান চালানো হয়।

০৫:৩১ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

বিমানবন্দরে ৬৭ ভরি স্বর্ণসহ আটক ৭

বিমানবন্দরে ৬৭ ভরি স্বর্ণসহ আটক ৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৭৮১ দশমিক ৩ গ্রাম (প্রায় ৬৭ ভরি) স্বর্ণালংকার, ১০টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও তিন কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। এর সঙ্গে জাড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (০৩ অক্টোবর) বিমানবন্দর এলাকায় এসব অভিযান চালানো হয়। এয়ারপোর্ট এপিবিএন জানায়, বিমানবন্দরের গোলচত্বরের উত্তর পাশে গোপন অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সংঘবদ্ধ চক্র পালানোর চেষ্টা করে। এ সময় এপিবিএনের সদস্যরা পাঁচজনকে আটক করেন। পরে তাদের এয়ারপোর্ট এপিবিএন কার্যালয়ে নিয়ে শরীর তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে ৪৮৪ দশমিক ২ গ্রাম স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ, আটটি মোবাইল ফোন ও তিন কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

০৭:৫৭ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

‘বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে’

‘বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে’

বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান করার ক্ষোভে সরকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারর করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি তিনবারের সাবেক এমপি হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতে পারেন। প্রয়োজনে অপদার্থ, ব্যর্থ, অদক্ষ কর্মকর্তাদের শাসাতেও পারেন। কিন্তু সরকার বিমানবন্দরের ওই ঘটনাকে ইস্যু করে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে মূলত রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষোভ প্রকাশ করেছে।

০৭:২৯ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জামায়াতের

আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জামায়াতের

মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দলটির পক্ষ থেকে শুক্রবার (০২ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন তিনি। বিবৃতিতে তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান পবিত্র ওমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছার পর তিনি অন্যান্য যাত্রীর মতোই নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।

০৯:২৬ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সংস্থাটির প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সরকারি কাজে বাধা, বিমানবন্দরে বিশৃঙ্খলাসহ বিভিন্ন অভিযোগে শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে বিমানবন্দন থানায় তার নামে মামলা হয়।  বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলা দায়ের করেন। একই দিন সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ০১ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (BG-338) যাত্রীদের ব্যাপক চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয়। এ কারনে লাগেজ পেতে বিলম্ব হয়। যাত্রীদের ক্ষোভ ও উত্তেজনার এক পর্যায়ে ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেনের আহবানে ঘটনাস্থলে উপস্থিত হন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় মেজর (অব.) আখতারুজ্জামান হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান। নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ‘আমি কিন্তু পিটাব ধইরা, ঘাড় ধরে বের করে দিব বলে প্রকাশ্যে হুমকি প্রদান করেন। এমনকি তিনি বিমান ও পর্যটনমন্ত্রী সম্পর্কেও চরম অশালীন মন্তব্য করেন।  

০৬:০৭ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement