Apan Desh | আপন দেশ

১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারা থানার একটি ডাকাতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুল আলীমকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে আনোয়ারা উপজেলার কুনিরবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, আসামি আব্দুল আলীম এলাকায় অবস্থান করছেন। এরপর ভোর ৩টা ৪০ মিনিটে কুনিরবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল আলীম ওই এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম মুছা মাঝি।

আরও পড়ুন <<>> মনোনয়ন বঞ্চিত প্রার্থী এখন মন্ত্রিসভায়

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়