Apan Desh | আপন দেশ

দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৯, ১ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৪২, ১ মার্চ ২০২৬

দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

ছবি: আপন দেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি দুর্ধর্ষ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই রাতে পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মোট ১০ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় একদল সশস্ত্র ডাকাত অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে ডাকাতির প্রস্তুতির সময় হাতেনাতে সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪ দশমিক ৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি কালো রঙের ধারালো ছুরি, ১২ ইঞ্চি লম্বা একটি স্টিলের চাকু এবং স্টিলের তৈরি তিনটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মো. সাগর (২৬), সুজন (২৩), মো. ইকবাল হোসেন (৪০), মো. রাসেল মিয়া (৫০), মো. মিলন (৩৬), মো. ইমরান (২৪) ও মো. আলামিন (৩৭)।

আরও পড়ুন <<>>শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ

এদিকে একই রাতে পৃথক অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ মো. বিপ্লব হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। পাশাপাশি ভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত ১০ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়