ছবি : আপন দেশ
রাজধানীর ধানমন্ডি থেকে আওয়ামী লীগের সাত নেত্রীসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে তারা ঝটিকা মিছিলে অংশ নেয়ায় তারা গ্রেফতার হন। গ্রেফতারদের মধ্যে এক মাইক্রোবাসের চালকও রয়েছেন।
জানা যায়, ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০-২৫ জন নারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন। ‘মুজিবপ্রেমী বাংলার নারীরা’ লেখা ব্যানার বহন করে তারা ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হতে থাকে।
পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এসময় সাতজন নারীকে আটক করা হয়। তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং চালককেও গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন <<>> বন্ধুর ফাঁকা বাসায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে সাতজন নারীকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































