ছবি: সংগৃহীত
যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বড় একটি গুপ্তচর নেটওয়ার্কের সন্ধান পাওয়ার দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। এতে বলা হয়, সাম্প্রতিক কয়েক দিনে অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, সহযোগিতা এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন।
আরও পড়ুন <<>> ইসরায়েলের স্যাটেলাইট-জ্বালানি স্থাপনায় ইরানের হামলা
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত তথ্য পারস্য উপসাগরীয় অঞ্চলের দুটি সরকারের কাছে হস্তান্তর করেছেন। পরে সে তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে পৌঁছায় বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৯ জন ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তারা সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থেকে মাঠপর্যায়ের কর্মী ও গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করছিলেন বলেও অভিযোগ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































