Apan Desh | আপন দেশ

পাইপগান-কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

পাইপগান-কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলায় পাইপগান ও কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতাররা হলেন রাজবাড়ী জেলার আখশুকনা গ্রামের মনমথনাথ ঘোষের ছেলে মাধব ঘোষ (৩৬) এবং একই গ্রামের অরবিন্দু শিকদারের ছেলে অসীম শিকদার (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে মধুখালী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের একটি কাঁঠালবাগানে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন তারা। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকাবাসী তাদের আটক করে।

পরে মধুখালী থানা পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুইজনকে নিজেদের হেফাজতে নেয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন <<>> বাইরে ঘোরাঘুরি করায় ২১ জনকে আটক, মুচলেকায় ছাড়

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, মাধব ঘোষ রাজবাড়ী ও ফরিদপুর সীমান্তবর্তী এলাকায় অপরাধ জগতের পরিচিত ব্যক্তি। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।

গ্রেফতারের পর বিকেলে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়