Apan Desh | আপন দেশ

‘লাভের গুড় পিঁপড়ায় খাবে’—মন্ত্রীদের বললেন সোহেল রানা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬

‘লাভের গুড় পিঁপড়ায় খাবে’—মন্ত্রীদের বললেন সোহেল রানা

অভিনেতা সোহেল রানা।

বাংলাদেশে নবগঠিত সরকারের যাত্রা শুরু হয়েছে আশার মধ্য দিয়ে। তবে এরই মধ্যে কয়েকজন মন্ত্রীর অপ্রাসঙ্গিক বক্তব্য ও ‘অতিকথন’ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। নাগরিক সমাজের আশঙ্কা, দাফতারিক এখতিয়ারের বাইরে গিয়ে দেয়া এসব বক্তব্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পারে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রিয় অভিনেতা সোহেল রানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রীদের লাগামহীন বক্তব্যের সমালোচনা করেন।

সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত তিন দিনে দেশের সরকার প্রধান হিসেবে বাংলাদেশের জনসাধারণ অত্যন্ত আনন্দ ও আশার সঙ্গে গ্রহণ করেছে আপনাকে। কিন্তু কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন। কোনো বিশেষ সংবাদ ব্যতিরেকে তাদের প্রেসের সম্মুখে এসে টিভি, প্রিন্ট মিডিয়ায় চেহারা দেখানোর কোনো প্রয়োজন নেই ডিপার্টমেন্টের কোনো সংবাদ ওই ডিপার্টমেন্টের কোনো মুখপাত্র দিলেই চলবে। বিশেষ প্রয়োজনে তাদের আসার প্রয়োজন হলে আপনার সঙ্গে কথা বলে তাদের প্রেসের সম্মুখে যাওয়ার অনুমতি দেয়া যেতে পারে।

তিনি বলেন, ‘হব স্টেপ জাম্প’ করে নতুন যারা কর্মী থেকে এমপি ও এমপি থেকে মিনিস্টার হয়েছেন তারা কয়েকজন ভুলে গেছেন, এ মুহূর্তে তারা রাজনৈতিক দলের নেতা হিসেবে মানুষের সামনে বক্তব্য পেশ করছেন না। তাদের কিছু টালমাটাল বক্তব্য দলের ওপর ও আপনার ওপরও বর্তাবে। কেউ কেউ তো নিজের দফতরের বাইরে জিহাদ ঘোষণা করছেন। এখন থেকে লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে। আপনাকে আবারও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়