ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারাদেশে যৌথ অভিযানে ১ হাজার ৭৭৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার হয়েছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, তফসিল ঘোষণার দিন ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময়ে ১৭৯টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। একই সময়ে আটক করা হয় মোট ১ হাজার ৭৭৪ জনকে।
আরও পড়ুন <<>> সিইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শুরু
এর আগে গত ৩০ জানুয়ারি দেয়া আরেক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত মাত্র এক সপ্তাহের অভিযানে ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ওই অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য এবং চোরাকারবারিরা। এ সময় তাদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































