ছবি: আপন দেশ
বরগুনায় এক আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় তার বাসায় তল্লাশি চালানো হয়। সে সময় বেশ কিছু দেশীয় অস্ত্র তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে মোকামিয়া ইউনিয়ন পরিষদ এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামী লীগের নেতার নাম নাসির উদ্দিন। তিনি মোকামিয়া ইউনিয়ন পরিষদের সংলগ্ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাসায় তল্লাশি চালিয়ে ৯টি রামদা, ১ টি চাইনিজ কুড়াল ও একটি ছুরি জব্দ করেছে যৌথবাহিনী।
আরও পড়ুন <<>> বিয়াইকে পিটিয়ে হত্যা
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোকামিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের বাসায় অভিযান শুরু করে যৌথবাহিনী। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১১টি দেশীয় অস্ত্র জব্দ করেন তারা।
আটক নাসির উদ্দিনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































