Apan Desh | আপন দেশ

মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টায় শিক্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:০০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টায় শিক্ষক গ্রেফতার

শিক্ষক মো. রুহুল আমিন

নোয়াখালীর সদর উপজেলায় ৫ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার একটি মাদরাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ওই মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী। ক্লাস বিরতির সময় সে মাঠে খেলছিল। 

আরও পড়ুন>>>দলের নেতা ‘হ্যাঁ’ পক্ষে, নেতাকর্মীরা ‘না’ ভোটের প্রচারণায়: আসিফ

অভিযোগ উঠেছে, শিক্ষক মো. রুহুল আমিন (২৩) তাকে কৌশলে অফিস কক্ষের পাশে একটি নির্জন শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে তিনি শিশুটির ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা চালান।

গ্রেফতারকৃত মো. রুহুল আমিন সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের মো. আবুল কালামের ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

সুধারাম থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়