চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম নুরুল কবির (৩৫)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী থানার বড় মহেশখালী জাগিরা ঘোনা নতুনবাজার লম্বা কবিরের বাড়ির শফিউল আলমের ছেলে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভোরে নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় তাকে গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমকে বলেন, নগরের নতুন ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় ভোর সোয়া পাঁচটার দিকে ‘সেন্টমার্টিন আব্দুল্লাহ’ নামের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে তল্লাশি চালানো হয়। সে বাসের সিটের উপরের এসি বক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার ইয়াবা। তা উদ্ধার করা হয়।
আরও পড়ুন <<>> টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের আখেরী গণমিছিল
পুলিশ জানায়, এ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নুরুল কবিরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































