ছবি: আপন দেশ
পাবনায় পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আগ্নেয়াস্ত্রের সাথে আরও উদ্ধার হয়েছে ম্যাগজিন ও গুলি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া ও দিয়ারবাঘইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের এ তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
আটককৃতরা হলেন, ঝলাকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের শাহীন হোসেন (২০) ও পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রামানিক (৪৭)। এছাড়াও মানিকনগর পশ্চিমপাড়া গ্রামের মমিনুল ইসলাম খোকন (৩৩)।
আরও পড়ুন <<>> আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমীর হাসপাতালে
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, নির্বাচন সামনে রেখে জেলা পুলিশ অপরাধী ধরতে বিশেষ অভিযানের অংশ নিচ্ছে। সে অভিযানেই গোপন সংবাদের ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ এলাকা থেকে শাহীন ও হযরতকে আটক করা হয়।
তিনি আরও জানান, তাদের দুজনের দেয়া তথ্যের ভিত্তিতে মানিকনগর এলাকা থেকে খোকনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও বেশকিছু গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































