Apan Desh | আপন দেশ

কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ, অতপর...

সাতক্ষীরা প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ১০:০২, ৩০ জানুয়ারি ২০২৬

কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ, অতপর...

সাতক্ষীরার তালা উপজেলায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব হোসেন এ তথ্য জানান।

গ্রেফতার দেবাশীষ মন্ডল (২২) সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের ভোলানাথ মন্ডলের ছেলে। সে একজন কলেজছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে।

মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মালয়েশিয়া প্রবাসী। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে। কৌশলে সে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে সে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। এ কাজে তাকে সহযোগিতা করে একই গ্রামের হৃদয় ঘোষসহ আরও কয়েকজন।

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে সালাউদ্দিন টুকুর মতবিনিময় সভা

কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগীর মা গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

মামলার পর ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। পরে মামলার ছায়া তদন্তে নেমে র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় অভিযুক্ত ওই যুবককে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে।

এসআই সোহরাব হোসেন আরও জানান, র‌্যাব আসামিকে গ্রেফতা করে থানায় সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ