Apan Desh | আপন দেশ

সুদানে ভয়াবহ ভূমিধসে গ্রাম নিশ্চিহ্ন, প্রাণহানি সহস্রাধিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:১৫, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:১৭, ২ সেপ্টেম্বর ২০২৫

সুদানে ভয়াবহ ভূমিধসে গ্রাম নিশ্চিহ্ন, প্রাণহানি সহস্রাধিক

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ পশ্চিম সুদানের মাররা পর্বতমালা এলাকায় ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। 

সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ) স্থানীয় সময় সোমবার (০১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ওই গ্রামে মাত্র একজন জীবিত আছেন।

সংগঠনটির নেতা আবদেলওয়াহিদ মোহাম্মদ নূর জানিয়েছেন, টানা কয়েকদিনের ভারি বর্ষণের পর রোববার (৩১ আগস্ট) এ ভূমিধস ঘটে। এসএলএম/এ বলছে, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরা রয়েছেন। তাদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর জরুরি সহযোগিতা প্রয়োজন।

আরওপড়ুন<<>>ভারতের ব্রাহ্মণদের দাদাগিরি বন্ধ চায় যুক্তরাষ্ট্র

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভূমিধসে গ্রামটি সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে।

উল্লেখ্য, উত্তর দারফুর রাজ্যে সুদানি সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধে বিপর্যস্ত হয়ে বহু মানুষ আশ্রয়ের খোঁজে মাররা পর্বতমালার দিকে পালিয়ে যান। তবে ওই এলাকায় খাদ্য ও ওষুধের তীব্র সংকট বিরাজ করছে।

প্রায় দুই বছর ধরে চলমান এ গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। কোটি মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং উত্তর দারফুরের রাজধানী আল-ফাশির বর্তমানে গোলাবর্ষণের কবলে রয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩