ছবি : আপন দেশ
বায়ুদূষণে বিশ্বের ১০০ দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। এ সময় ঢাকার বায়ুর মান ছিল ২৫৯। যা খুবই অস্বাস্থ্যকর।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে বিশ্বে শীর্ষে আসে ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার এর মতে, নগরীর একটি স্থানে দূষণের মাত্রা ৪০০-র বেশি উঠে গিয়েছিল।
এই সময়ে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা ও মিসরের রাজধানী কায়রো। নগর দুটির বায়ুর মান যথাক্রমে ২৪৭ ও ২২৭।
বায়ুদূষণের মাত্রা ২০০-র বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। স্কোর ১৫১-২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
আরও পড়ুন : কমেছে স্বর্ণের দাম, আজকের বাজারদর জেনে নিন
আইকিউ এয়ার বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ ঢাকার বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউএয়ার।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































