ফাইল ছবি
পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দেশে শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে দেয়া বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত মুসলমানরা শবেবরাত হিসেবে পালন করে থাকেন। রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির অনন্য সুযোগ রয়েছে এ রাতে। হাদিসে বর্ণিত আছে, এ রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। তাই এ রাতকে সৌভাগ্যময় রজনি হিসেবে বিবেচনা করা হয়।
তিনি বলেন, মহিমান্বিত এ রাতে ইবাদত-বন্দেগি ও দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করা সম্ভব। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা যায়। গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টায় আল্লাহ তায়ালার অনুগ্রহ, বরকত ও মাগফেরাত অর্জিত হয়।
আরও পড়ুন <<>> শবে বরাতের ফজিলত-আমল
বাণীতে তিনি দেশবাসীর প্রতি আহবান জানান, শবেবরাতকে আল্লাহর রহমত লাভের সুযোগ হিসেবে গ্রহণ করতে। দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহবান জানান তিনি। মানবকল্যাণে আত্মনিয়োগের কথাও বলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, সকল অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করতে হবে। শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করার আহবান জানান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































