Apan Desh | আপন দেশ

হাইকোর্টের বিচারপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫২, ২ ফেব্রুয়ারি ২০২৬

হাইকোর্টের বিচারপতির পদত্যাগ

ফাইল ছবি

ব্যক্তিগত কারণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। তিনি  কানাডা থেকে এ পদত্যাগপত্র পাঠান। গত এক বছর ধরে তিনি বিচার কাজে অনুপস্থিত ছিলেন।

সোমবার (০২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পৌঁছেছে। বিষয়টি তার পারিবারিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, তিনি বিনা ছুটিতে এক বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তার বিষয়ে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে প্রতিবেদন পাঠিয়েছে। সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এর আগে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে অপসারণ করা হয়েছে।

আরও পড়ুন <<>> বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল। এর মধ্যে নয় জন বর্তমানে দায়িত্বে নেই। বাকি তিনজন পদে থাকলেও বেঞ্চের দায়িত্বে নেই। চলতি মাসে অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া হাইকোর্টের আরও দুই বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যার একজনই মামনুন রহমান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩