Apan Desh | আপন দেশ

ব্রেট র‍্যাটনার ও এপস্টেইন নথিতে নতুন ছবি প্রকাশ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

ব্রেট র‍্যাটনার ও এপস্টেইন নথিতে নতুন ছবি প্রকাশ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তৈরি নতুন প্রামাণ্যচিত্রের পরিচালক ব্রেট র‍্যাটনারকে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এ সময় জেফরি এপস্টেইনসহ আরেক তরুণীও উপস্থিত ছিলেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত কিছু ছবিতে এ দৃশ্য উঠে এসেছে।

ছবিতে দেখা গেছে, ‘রাশ আওয়ার’ ও ‘এক্স-ম্যান: দ্য লাস্ট স্ট্যান্ড’-এর পরিচালক র‍্যাটনার কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত এপস্টেইনের পাশে একটি সোফায় বসে আছেন। সেখানে দুটি নারীর পরিচয় গোপন রাখা হয়েছে। ছবিগুলো কখন তোলা হয়েছে তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, গত ডিসেম্বরে র‍্যাটনার, এপস্টেইন ও প্রয়াত ফরাসি মডেলিং এজেন্ট জঁ-লুক ব্রুনেলের ছবি একই স্থানে তোলা হয়েছিল।

মার্কিন নথিপত্রে র‍্যাটনারের বিরুদ্ধে কোনো সরাসরি অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। বিবিসি তার প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।

২০১৯ সালে নারী পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় জেফরি এপস্টেইন কারাগারে মারা যান। তার বিরুদ্ধে সংগৃহীত কয়েক লাখ ফাইলের অংশ হিসেবে এসব নতুন ছবি প্রকাশিত হয়েছে। প্রকাশিত ছবিতে র‍্যাটনার, এপস্টেইন ও ব্রুনেল বিভিন্ন নারীর সঙ্গে হাসিখুশি ও স্বচ্ছন্দ অবস্থায় আছেন। নারীদের পরিচয় ভুক্তভোগীর নিরাপত্তার কারণে আড়াল রাখা হয়েছে। তবে ভুক্তভোগী নারীদের একজন আইনজীবী জানিয়েছেন, নথি প্রকাশের সময় অসাবধানতাবশত অনেক নারীর পরিচয় ফাঁস হয়ে গেছে।

আরও পড়ুন <<>> চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড 

এসব ফাইল প্রকাশিত হয় সে দিনই, যেদিন মেলানিয়া ট্রাম্পের জীবন নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘মেলানিয়া: টুয়েন্টি ডেস টু হিস্টোরি’ মুক্তি পেয়েছে। সিনেমাটি সমালোচকদের কাছে ভালো সাড়া পাননি এবং অর্থায়ন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

২০১৭ সালে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের সময় যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর এটি ব্রেট র‍্যাটনারের প্রথম কাজ। তিনি সবসময়ই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। প্রিমিয়ার অনুষ্ঠানে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফরমিং আর্টসে মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন।

শুক্রবারের নথিতে এপস্টেইনের সঙ্গে ধনকুবের ইলন মাস্ক, বিল গেটস, লর্ড পিটার ম্যান্ডেলসন ও অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের সম্পর্কের নতুন তথ্য পাওয়া গেছে। ডিউক অব ইয়র্ক অ্যান্ড্রুর একটি ছবিও রয়েছে, যেখানে তাকে মাটিতে শুয়ে থাকা এক নারীর ওপর হামাগুড়ি দিতে দেখা গেছে। এ কারণে আগেই তার রাজকীয় পদবি ছিনিয়ে নেয়া হয়েছিল।

অন্যদিকে, এপস্টেইনের অর্থে মডেলিং এজেন্সি চালানোর অভিযোগে জঁ-লুক ব্রুনেলের বিরুদ্ধেও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারের অভিযোগ ছিল। ২০২২ সালে তিনি প্যারিসের কারাগারে আত্মহত্যা করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব বাড়ছে না জ্বালানি তেলের দাম ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী ১৪ জেলায় প্রশাসক নিয়োগ ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ তেলভর্তি জাহাজে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা তেহরানে ফের অতর্কিত হামলা ইসরায়েলের নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক