Apan Desh | আপন দেশ

তরুণদের প্রত্যাশা-সমস্যার কথা শুনলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

তরুণদের প্রত্যাশা-সমস্যার কথা শুনলেন জাইমা রহমান

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে তরুণদের কথা শুনলেন ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলো রাজনীতি এবং নির্বাচন নিয়ে তরুণদের দৃষ্টিভঙ্গি। যেখানে উপস্থিত তরুণরা তুলে ধরেন তাদের দৈনন্দিন সংকট, ভবিষ্যৎ ভাবনা এবং রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাবনা।

সোমবার (০২ জানুয়ারি) বনানী ডিওএইচএস খেলার মাঠে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিমের উদ্যোগে আয়োজিত ‘চায়ের আড্ডা’ শীর্ষক এ ইন্টারেক্টিভ অনুষ্ঠানে তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নেন ব্যারিস্টার জাইমা রহমান।  প্রথাগত রাজনৈতিক বক্তৃতার বাইরে গিয়ে আয়োজনে প্রাধান্য পেয়েছে তরুণদের দৈনন্দিন সংকট, ভবিষ্যৎ ভাবনা এবং রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাবনা।

সংলাপে অংশ নেয়া তরুণরা বর্তমান সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তুলে ধরেন। বিশেষ করে ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠের অভাব এবং এর ফলে শারীরিক ও মানসিক বিকাশে যে বাধা সৃষ্টি হচ্ছে, তা নিয়ে মত প্রকাশ করেন অনেকে। 

আরও পড়ুন<<>>নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান

তরুণীদের পক্ষ থেকে সাইবার বুলিংয়ের ক্রমবর্ধমান ঝুঁকি এবং অনলাইনে নিরাপত্তার অভাবের বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়। পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টরে নারীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের অভাবের কথা উঠে আসে আলোচনায়।

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে এক তরুণ আক্ষেপ করে বলেন, উন্নত দেশগুলোতে পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম চাকরির যে নমনীয় ব্যবস্থা থাকে, বাংলাদেশে তার কোনো কার্যকর কাঠামো নেই। ফলে স্নাতক শেষ হওয়ার আগেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া তরুণদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর ওপর সামাজিক ও পারিবারিক চাপে মাঝপথে অনেক নারীদের বিয়ে করতে হয়। এর ফলে অনেক মেধাবী নারী তাদের কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়তে পারছেন না।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় রাজনীতির মূল ধারার সঙ্গে তরুণদের একটি অর্থপূর্ণ সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই এ ব্যতিক্রমী আয়োজন। সংলাপের মাধ্যমে উঠে আসা সমস্যাগুলো আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনায় গুরুত্ব পাবে বলে জানান আয়োজকরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান